সেনা প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য বিজেপি মন্ত্রীর, প্রতিবাদে কংগ্রেস

কৌশিক মুখার্জী: কুলটি:- গতকাল মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী কুমার বিজয় সাহা সেনা প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন, শণিবার সারা ভারতে মন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ ও মন্ত্রীর নামে অভিযোগ জমা করেছেন। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানাতে কংগ্রেসের কুলটি ব্লক সভাপতি সুকান্ত দাস জানান বিজেপির কর্মী থেকে নেতা ভারতবর্ষের সেনাবাহিনী নিয়ে প্রচার করছেন তারই মধ্যে শুক্রবার মধ্যপ্রদেশের মন্ত্রী কুমার বিজয় সা সেনা প্রধানের নামে সর্বসম্মুখে কুরুচিকর মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের প্রতিবাদে এবং পদত্যাগের দাবিতে দেশ জুড়ে বিভিন্ন থানায় কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *