কবিতা

পুষ্পিতা চ্যাটার্জ্জী দত্ত (দমদম)

তোর থেকে প্রিয় এ জীবনে আর কেউ নাই
সকল অনুভূতির তুই তো ঠাঁই!
তোর কাছেই কান্না তোর কাছেই হাসি তোকেই বড্ড ভালোবাসি!
জীবন যখন আঁধার নামায় তোর কাছেই ছুঁটে আসি!
সারাদিনের ক্লান্তির অবসান তোতেই নিমজ্জিত আমার মন প্রাণ,
প্রতি মুহূর্ত নব্নব রূপে জন্ম নিই তোর মাঝে!ভালোবাসারা ভাষা পায় নিত্যনতুন সাজে!
তুই আমার চলার সাথী সম্মানের হাতিয়ার,
শত বাধা অতিক্রম করেও তোর হাত ধরেই জোয়ার!
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একে একে করেছে পর_
ইচ্ছা যায় তোর মাঝে থেকেই হয়ে যাবো অমর!
কে তুই?কে তুই?কে তুই নবমিতা?
তুই আমার সৃষ্টি আমার সন্তান আমার লেখা কবিতা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *