কবিতার পথ

কৃষ্ণা গুহ (কলকাতা)

বলতে পারো কবিতা!! আর কতটা পথ পার হলে ভালবাসার উঠোনে পৌঁছানো যায় ?
আর কতটা এগুলে ধূসর অভিমান গলে কবিতা হয়ে যায় !!

যেদিন আমার কবিতা তোমায় ছুঁয়েছিল তোমার কন্ঠে কত সাবলীল পাঠ ,
সেদিনই তো ছুয়েছিলাম মনের গহীন হাট।

কবিতার বন্যায় ভাসিয়েছিলাম আমার প্রথম প্রেম ,কবিতা কোলাজ ।

কবিতা বাসরে স্বপ্ন কাজলে এঁকেছিলাম কাজল নয়না হরিণী!!

অতল সমুদ্রে ডুব দিয়ে এনেছিলাম আমার প্রেম মাখা কবিতার খাতা!!

কতটা ভালোবাসা জমেছিল কবিতার জন্য!!

কবিতা স্পর্শ করেছিল তোমার অন্তরের ব্যথা। কত জমানো স্বপ্নকথা জমাট বেঁধে ছিল কবিতায় অজান্তে।

শব্দে শব্দে গেঁথে ছিলাম মালা ।

প্রেম মাখা ঝলমল রোদ্দুরে কবিতা
বিছিয়ে ছিলাম মনের চাতাল জুড়ে ।

কবিতা তুমিই দেখালে পথ !!
কতটা আঁধার পার করে মনের কালিমা মুছে আলোর বন্যায় গা ভাসানো যায় !!
কবিতা তুমি দেখালে পথ !!
কতটা পথ পার হলে ভালবাসার উঠোনে পৌঁছানো যায় !!
কবিতা তুমি দেখালে পথ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *