কবিতা বলতে বুঝি

বিদিশা চৌধুরী (আন্দুল, হাওড়া)

কবিতা বলতে বুঝি
সেই আনমনা বধূ কে
যার মনের হদিস নেয়া
হয়ে ওঠেনি আজ ও।

কবিতা বলতে বুঝি
স্থায়ীর আলাপে অন্তরাকে চেনা
সঞ্চারির সুরে সুর মেলানো।

কবিতা বলতে বুঝি
শব্দের খেলা।
ছন্দে মেতে যে শব্দ
পায় নিজ অধিকার।

কবিতা বলতে বুঝি
খাতা, কলমের মেলবন্ধন,
সাদা পাতায়,কালির খেলায়
যে রং লাগায় কল্পনায়।

কবিতা বলতে বুঝি
আনমনা মনের দোলাচলে
কথার নিরিখে,আপন মনের হদিস নেয়া।

কবিতার বলতে শুধুই বুঝি
কান্না ভেজা হৃদয়ের গোপন ব্যথা,
যা আজও,আজও একান্ত নিজের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *