কমলা

তিতলী রায় (কলকাতা)

মেয়ের পরে ছেলে যেদিন হলো
আদর কমলো হঠাৎ কেমন করে,
কমলালেবুর মতো গায়ের রঙ বলে
সবাই ডাকতো কমলা বড়োই আদরে।

তবুও বঞ্চিত হলাম সকল ভালোবাসা থেকে
আমার মায়ের উষ্ম মমতারও ছোঁয়ার,
বাবা সে ওতো সেই ভায়ের জন্য
এখন আমি শুধুই আমার একার।

সকালবেলা আদর করে আর ডাকে না কেউ
বলে না এসে এবার উঠে দাঁড়া,
খাবার নিয়ে থাকেনা তো কেউ বসে
নিজের মতো একা বসে পড়া।

ছোটো থেকে যারা অনেক বাসতো ভালো
তাদের আজ নেই কোথাও খোঁজ,
বন্ধুরা সব দলবেঁধে আর আসে না
বাড়ির লোকের বারন বড্ড মেজাজ।

স্বপ্ন বাবার পূরণ করে হলাম আইপিএস
তবুও সবাই হলো না খুশি,
মাথায় যেন চিন্তার ভাজ কিন্তু কেন?
হয়তো ছেলের জন্য সবার মুখে হাসি।

বাড়ির থেকে অফিস অনেকটা পথ দূরে
মন বললো বেশ হয়েছে এবার,
নাহয় এবার প্রাণখুলে বাঁচবো নিজের মতো
কোনো বাধা-নিষেধ থাকবে না তো আর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *