লছিপুরের এক কমিউনিটি হলের দীর্ঘ দিনের বিবাদ মিটাতে কাউন্সিলর গ্রামবাসীদের নিয়ে মেয়রের সাথে সাক্ষাৎ করলেন

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল পৌর নিগমের একটি কমিউনিটি হল রয়েছে কুলটি বিধানসভার লছিপুর এলাকায়। সেই কমিউনিটি হলে দীর্ঘদিনের বিবাদের ফলে তালা বন্ধ রয়েছে। গ্রামবাসীদের বক্তব্য এই কমিউনিটি হলটি গ্রামবাসীদের জন্য করা হয়েছে কিন্তু সেখানে একটি সামাজিক সংস্থা দখল করে রেখেছে। এর ফলে একটি বিবাদ হয় দীর্ঘ কয়েক মাস আগে যার ফলে কমিউনিটি হলটি বন্ধ করে দিয়েছে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। এই ঘটনার মীমাংসা করার লক্ষ্যে তথা কমিউনিটি হলটির চাবি গ্রামবাসীদের হাতে তুলে দেওয়ার আর্জি নিয়ে স্থানীয় ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর জাকির হোসেন গ্রামবাসীদের নিয়ে আসানসোল পৌরনিগমে মেয়রের সাথে সাক্ষাৎ করলেন আজ দুপুরে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *