কম্বল বিতরণের মত সেবামূলক কাজ করতে গিয়ে বাঁধার মুখে ,গো ব্যাক স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের- সাংবাদিক সম্মেলন করে জানালেন কৃষ্ণা প্রসাদ

কাজল মিত্র: আসানসোল:- নিয়মিতভাবে প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি সামগ্রী ।কখনও শীত বস্ত্র আবার কখনও ধুতি শাড়ি আবারো তুলে দেওয়া হচ্ছে অসহায় পরিবারের হাতে ত্রিপল।কিন্তু এসব সেবামুলক কাজে বাধার মুখে পড়তে হচ্ছে সমাজ সেবী তথা বিজেপি কর্মী কৃষ্ণা প্রসাদ কে।

এমনটাই অভিযোগ করে তিনি জানালেন সাংবাদিক দের।শুধু যে বাঁধার মুখে তা নয় তাদের কর্মীদের শ্লীলতাহানির মত মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ।

শুধুমাত্র একটাই কারণ তার এই কর্মকান্ডে তৃণমূলের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে কমে যাচ্ছে গ্রামের পর গ্রাম ভোট ব্যাংক ।আর তার জন্যেই তৃণমূলের  কিছু দুষ্কৃতী এই জনসেবা পছন্দ করছে না।

কৃষ্ণা প্রসাদ জানান তিনি গত ১৯ জানুয়ারি  ১৩ নম্বর ওয়ার্ড, সালডাঙায় গ্রামের মানুষদের কম্বল প্রদান করতে গিয়েছিলেন সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী সহ মনোজিত হেমব্রম তিনি  তার সমাজসেবার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে।এবং গো ব্যাক স্লোগান তোলেন যা তাদের জনবিরোধী মানসিকতার প্রমাণ। 

তিনি জানান রাজনৈতিক ময়দানে লড়াই হোক কিন্তু এভাবে গরীব মানুষদের সেবার কাজে বাঁধা দেওয়া কতটা উচিত।

তিনি বলেন ওই এলাকায় আমাদের কর্মীরা মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি এতদিন যেখানে তৃণমূল কিছুই করেনি সেই সব ওয়ার্ড গুলিয়ে যখন পৌঁছাচ্ছি তখন তাদের মনে হচ্ছে তাদের ভোট ব্যাংক কমে যাচ্ছে ।তাই মাননীয় মন্ত্রী ওই এলাকার কিছু কর্মীদের দিয়ে আমাদেরকে মিথ্যে মামলায় দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন ।তবে যতই মিথ্যে মামলা দিক  গ্রামের সচেতন মানুষরা আমার পাশে দাঁড়িয়েছেন এবং এই সেবা সফলভাবে প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

টিএমসি-র এই লোকেরা কখনও আমার সাহস, আমার সেবাভাবনা এবং মানুষের প্রতি আমার দায়িত্ববোধ ভাঙতে পারবে না।

আমরা ভয় পাই না, আমরা থামি না মানুষের সেবাই আমাদের লক্ষ্য। সত্য ও সেবার জয় হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *