কয়লা আটক করলেও রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে কয়লা

লিলটু বাউরি, আসানসোল:-

বেআইনি কয়লা পাচার এখনও চলছে আসানসোল শিল্পাঞ্চলে । কুলটির সবনপুর বড়িরা সহ জামুড়িয়া থেকে কয়লা পাচার চলছে ট্রাক্টর লরিতে করে বলে অভিযোগ, প্রশাসন নীরব।

বেআইনি কয়লা পাচারের রমরমা চলছে আসানসোল শিল্পাঞ্চলের বেশ কিছু এলাকায় । কোনও কোনও ক্ষেত্রে পুলিশি উদ্যোগ চোখে পড়লেও অভিযোগ উঠছে চুপিসারে কয়লা পাচার চলছেই । কুলটি, জামুড়িয়া থেকে কয়লা পাচার চলছে । বিশেষ করে কুলটি এলাকায়, স্থানীয় থানাগুলির মদতে কয়লা পাচার হচ্ছে বলে অভিযোগ।

সম্প্রতি কুলটি থানার পুলিশ বড়িরা এলাকা থেকে প্রচুর পরিমাণে কয়লা আটক করলেও রাতের অন্ধকারে পাচার হয়েছে কয়লা। মূলত খোলামুখ খনি, বেআইনি কুয়োখনি থেকে উত্তোলিত কয়লা সাইকেল, মোটর সাইকেল, গোরুর গাড়িতে পাচার হচ্ছিল ৷ সেই কয়লা বাজেয়াপ্তও করেছিল কুলটি থানার পুলিশ । বেশ কয়েকজনকেও পুলিশ আটকও করেছিল । যদিও নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের, এ সবই লোক দেখানো । লরিতে করে প্রচুর কয়লা রাতের অন্ধকারে পাচার হচ্ছে ।

সুত্র থেকে জানা গিয়েছে, জামুড়িয়া থেকে কয়লা উত্তোলিত হয়ে আসানসোল উত্তর থানা এলাকা দিয়ে জাতীয় সড়ক ধরে ঝাড়খন্ডের দিকে পাচার হচ্ছে । প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ টি বড় লরিতে কয়লা পাচার হচ্ছে এমনটাই অভিযোগ।থানাগুলিকে মোটা অঙ্কের টাকা দিয়ে কয়লা পাচার হচ্ছে বলে অভিযোগ। আবার লরি পুলিশের জালে ধরাও পড়ছে এটাও লক্ষণীয় । একদিকে যখন কয়লা আটক করছে পুলিশ, অন্যদিকে কয়লা পাচারও হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মত যদি কয়লা চুরি না হত, তাহলে পুলিশ এত পরিমাণে কয়লা আটক করছে কীভাবে ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *