কয়লা ও বালি বোঝায় গাড়ি আটকে পথ অবরোধ করে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: রাণীগঞ্জ:-

রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের অমৃত নগর কোলিয়ারি দিয়ে পুরনমল হয়ে বাইপাস যাওয়ার রাস্তায় দুর্ঘটনার পুনরাবৃত্তি যেনো না ঘটে এই অভিযোগ করেই কয়লা ও বালি বোঝায় গাড়ি আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বিক্ষোভকারীদের দাবি করে বলেন বালির গাড়িতে পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর পর দীর্ঘদিন এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও গত চার দিন ধরে আবার সেই রাস্তা ধরে পণ্যবাহী গাড়ি চলাচল করছে। সোমবার সকালে সেই রাস্তায় এক ছোট বাচ্চা দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পাই। দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটার জন্য সকাল ন’টা থেকেই এলাকার মানুষজন তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতা অনিল সিং এর নেতৃত্বে ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার, ও শ্রীপুর,সাতগ্রাম এরিয়ার পণ্য পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি এই এলাকায় রাস্তাটির অবস্থা বেহাল। সর্বত্রই খানাখন্দে ভর্তি হয়ে রয়েছে। সেই রাস্তাকে দ্রুত মেরামত করে রাস্তাটি চলাচল যোগ্য করে তুলতে হবে। একইভাবে যে সকল যানবাহন চলাচল করবে সেই গাড়িগুলির চালকের সঙ্গে খালাসিও সঙ্গে নিয়ে যেতে হবে , আর তার সাথেই এই রাস্তার দেখভাল করার জন্য এলাকারই কয়েকজন যুবককে কাজে নিয়োগ করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *