কয়লা পাচার কাণ্ডে আরও তিন’জনকে গ্রেপ্তার করল সিবিআই

কৌশিক মুখার্জী: আসানসোল:-

লোকসভা নির্বাচন মিটতেই কয়লা পাচার কান্ডে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং গ্রেপ্তার করল ECL এর এক প্রাক্তন জিএম সহ তিনজনকে।
ধৃতদের নাম হলো প্রাক্তন জিএম অমিত কুমার ধর, ও কয়লা ব্যাবসায়ী বাপি ঠাকুর ও বিদ্যাসাগর দাস।সিবিআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এই তিন’জনকে কলকাতায় নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। তাদেরকে বিকেলে গ্রেফতার করা হয়। অবৈধ কয়লা ব্যাবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে বলে সূত্রের খবর।
আজ সকালে তাদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে বিচারক তিনজনকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।চলতি মাসের ২৯তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *