কয়লা পাচার কাণ্ডে দু’জনকে গ্রেপ্তার করল সিবিআই

নিজস্ব সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার:-

লোকসভা নির্বাচন মিটতেই কয়লা পাচার কান্ডে সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং গ্রেপ্তার করল আরও  দুজনকে। ধৃতদের নাম হলো নরেশ কুমার সাহা ও অশ্বিনী কুমার যাদব। সিবিআই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এই দু’জনকে কলকাতায় নিজাম প্যালেসে ডেকে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় অসংগতি ধরা পড়ে এবং এই দুজনকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাদেরকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। সিবিআই দু’জনকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে। জানা গেছে, নরেশ কুমার সাহা ইসিএলের কাজোরা এরিয়ার জিএম ও অশ্বিনী কুমার যাদব অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত। তার নামে বেআইনি কয়লা কারবারের মামলা রয়েছে। যদিও সে নিজে সিভিল কন্ট্রাক্টর হিসাবে কাজ করে বলে জানিয়েছেন।

প্রায় ঘন্টা খানেক সওয়াল জবাবের পর বিচারক রাজেশ চক্রবর্তী অভিযুক্ত দুজনকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন এবং আগামী ২৪ তারিখ পুনরায় আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *