কয়লা মাফিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণা করল আদালত 

কয়লা মাফিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণা করল আদালত 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:  

      ২০২১ সালের ৯ ই মে। আসানসোলের ইসিএলের খৈরাবাদ কোলিয়ারিতে অবৈধ কয়লা মজুদ করা হচ্ছে এই অভিযোগ পেয়ে ইসিএলের ইন্সপেক্টর দিলীপ প্রসাদের নেতৃত্বে অভিযানে নামে একটি দল। অভিযোগ সেই সময় অভিযুক্ত বাটুল গড়াই ও তার সঙ্গীরা অভিযানে নামা দলের উপর প্রাণঘাতী হামলা চালায়। গ্রেপ্তার হয় বাটুল গড়াই এবং আদালতে মামলা শুরু হয়। পাঁচ বছর পর সেই মামলায় কড়া রায় শোনাল আসানসোল জেলা আদালত। অভিযুক্ত বাটুল গড়াইকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। জরিমানা অনাদায়ে অভিযুক্তকে আরও এক মাস অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানিয়েছে আদালত।

      মামলার সরকারি আইনজীবী অয়নজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় (খুনের চেষ্টা) দোষী সাব্যস্ত করেছে। অনেকের মতে এই রায় অবৈধ কয়লা চক্র ও সরকারি আধিকারিকদের উপর হামলার বিরুদ্ধে স্পষ্ট ও কঠোর বার্তা দিল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *