কয়েক মিনিটের টর্নেডো ঝড়ে বঙ্গোপসাগরে ডুবলো নামখানা র একটি ট্রলার, নিখোঁজ ৯ মৎস্যজীবী

বাইজিদ মণ্ডল: নামখানা:– মাঝ সমুদ্রে মাছ ধরার সময় আচমকা দমকা হাওয়ায় কয়েক মিনিটের টর্নেডো ঝড়ে বঙ্গোপসাগরে ডুবলো নামখানা র একটি মৎস্য জীবি ট্রলার। তাতে থাকা মৎস্যজীবী দের মধ্যে আট জন উদ্ধার করা সম্ভব হলেও, নয় জন মৎস্য জীবি
এখনও পর্যন্ত নিখোঁজ। তাঁদের উদ্ধার করতে পাঠানো হয়েছে ডুবুরি। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের এদিন কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে,ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবারে গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সমুদ্রের ভিতর উল্টে যায় এফবি গোবিন্দ নামে ট্রলারটি। ওই জলযানে ১৭ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন,ট্রলার উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমুদ্রে ভেসে যান সকল মৎস্যজীবীরা। প্রায় চার ঘণ্টারও বেশি সময় জলে ভেসে থাকার পর একটি ট্রলার দেখে চিৎকার করেন তাঁরা। সেই চিৎকার শুনে আট জন মৎস্য জিবীদের কে উদ্ধার করা সম্ভব হয়। শনিবার দুপুর নাগাদ নামখানা ঘাটে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিয়ে আসা হয়, নামখানা ঘাটেই রাখা ছিল অ্যাম্বুল্যান্স। তাতে করে আট মৎস্যজীবীকে পাঠানো হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। উল্টে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করতে পাঠানো হয়েছে ডুবুরি। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন,গভীর রাতে কয়েক মিনিটের টর্নেডো ঝড়ে বঙ্গোপসাগরে আচমকাই সমুদ্রে দমকা হাওয়ার কারণেই ট্রলারটি উল্টে যায়। আশপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান। তাঁরা আট জন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন। এখনও ৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারের খোঁজে এখনও পর্যন্ত চলছে তল্লাশি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *