কর্মী সভায় মাদল হাতে বিহারিবাবু

কৌশিক মুখার্জী: আসানসোল:- লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৩ ই মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রত্যেক রাজনীতি চলে নির্বাচনী প্রচার। শুক্রবার দিন আসানসোলের রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘন সিনহা সমর্থনে আদিবাসী সমাজের তরফ থেকে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘন সিনহা, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়  সহ অনেকে। এদিন এই সভায় প্রার্থী শত্রুঘন সিনহা ধামসা মাদল বাজিয়ে সঙ্গে থাকার বার্তা দেন।

এই সভা থেকেই শত্রুঘ্ন সিনহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, তিনি এখন প্রধানমন্ত্রী কাম প্রচার মন্ত্রী বেশী হয়ে গেছেন। পুরসভা নির্বাচন, এমএলএ বা এমপি নির্বাচন কোন কিছুই বাদ দিচ্ছেন না। ২৪ ঘন্টা, ৭ দিন, ৩৬৫ দিন সব জায়গায় চলে যাচ্ছেন হাওয়াই জাহাজ করে প্রচার করতে। প্রধানমন্ত্রী বলেন তিনি ১৮ ঘন্টা কাজ করেন। কখন তিনি কাজ করেন, সেটাই তো দেশের মানুষ জানতে চান। তারজন্য তো সাড়ে ৮ হাজার কোটি টাকা খরচ হয় হাওয়াই জাহাজে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেতারা প্রায়শই বাংলায় বক্তব্য রাখতে এসে রাজ্যের শাসক দলকে পরিবারবাদ ও দূর্নীতি নিয়ে আক্রমণ করেন। এই প্রসঙ্গে এদিনের সভা থেকে ঘাসফুলের প্রার্থী পাল্টা জবাবে বলেন, ঐ দলের নেতারা পরিবারবাদ ও দূর্নীতি নিয়ে বলেন। আমি বলছি,বিজেপির নেতাদের মধ্যে সবচেয়ে বেশি পরিবারবাদ ও দূর্নীতি রয়েছে। যা দেশের কোনদলে নেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *