কল সেন্টার খুলে প্রতারণা, এক মহিলা সহ আটক চার

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- আসানসোল দক্ষিণ থানার বরাচকে দুটি ভুয়ো কল সেন্টারের হৃদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডি ও সাইবার পুলিশ।এই ভুয়ো কল সেন্টার খুলে দুবাইয়ে আন্তর্জাতিক কলের মাধ্যমে প্রতারণার অভিযোগের ঘটনায় বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানার বরাচক স্টেশন রোডে দুটি কল সেন্টারে আসানসোল দূর্গাপুর পুলিশের সাইবার থানা অভিযান চালায়।
প্রতারণা করার অভিযোগে এক মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এক জায়গায় ধৃতদের কাছ থেকে কল সেন্টার থেকে ১২ টি কম্পিউটার, চারটি ল্যাপটপ, দুটি মোবাইল এবং দুটি ইন্টারনেট স্প্লিটার ও অন্য কল সেন্টার থেকে ১৩ টি কম্পিউটার, ১৩ টি হেডফোন এবং তিনটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন।
ধৃতদের নাম হলো শশী কুমার সাউ, শুভম সাউ, উমেশ সাউ ও প্রতিমা ভার্মা।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় সাংবাদিক সম্মেলনে
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অরবিন্দ কুমার আনন্দ জানিয়েছেন, ধৃতরা ঠিক কি ধরনের প্রতারণা করছিল সেটা বোঝার জন্য বিশেষজ্ঞ ডেকে পাঠানো হয়েছে। পুলিশের গোপন সূত্রে এদিন সকালে খবর পাওয়া যায় যে, আসানসোলের বরাচক স্টেশন রোডে অবৈধভাবে দুটি ভাড়াবাড়িতে কল সেন্টার চালানো হচ্ছে। সেইমতো এদিন সাইবার থানার আধিকারিকরা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। সেখানে দেখা যায়, কল সেন্টারে বেশ কিছু মহিলা দুবাইয়ে আন্তর্জাতিক কল করছেন। দুবাইয়ের সেইসব কল একটি চিনা সংস্থার মাধ্যমে ইন্টারসেপ্ট করে, তা আসানসোলের এইসব অবৈধ কল সেন্টারে ট্রান্সফার করা হতো। মহিলা কলাররা ফোনে কথা বলে তাদের ব্যস্ত রাখতেন।ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে।তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। তারপর তাদেরকে জেরা করে জানার চেষ্টা করা হবে এর সাথে আর কারা জড়িত আছে। তাদেরকেও খুঁজে বের করার চেষ্টা করা হবে।
ডিসিপি অরবিন্দ কুমার আনন্দ ছাড়াও উপস্থিত ছিলেন এডিসিপি (ডিডি) মীর সাইদুল আলি, এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর, সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *