কস্তুরবা গান্ধী হিন্দি হাই স্কুলে চুরির চেষ্টা

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:-

রেল শহরে রাজ্য সরকারের দ্বারা পরিচালিত চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী হিন্দি হাই স্কুলে চুরির চেষ্টা।গতকাল ৬ জুলাই রাতে আমলাদহি বাজারের সংলগ্ন চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী হিন্দি হাই স্কুলে কিছু দুষ্কৃতীরা মিলে চুরির চেষ্টা চালায়।জানা যায় চোরেরা স্কুলের ৫টি আলমারির মধ্যে ৩টি আলমারি ভেঙ্গে ফেলে।আলমারির ভেতরে থাকা অ্যান্টি চেম্বার গুলি ভাঙ্গা হয়।তবে স্কুল কর্তৃপক্ষ ধারণা চোরেরা আলমারিতে কিছু নথি খোঁজার চেষ্টা চালিয়েছে।তবে পুলিশ সূত্রে খবর চুরির চেষ্টা হলেও কোনো চুরি হয়নি স্কুল থেকে।তাছাড়া আলমারি গুলি নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরেরা।পুরো ঘটনার খবর চিত্তরঞ্জন থানায় জানানো হয়েছে।তবে লিখিত কোনো অভিযোগ করা হয়নি বলে জানা যায়।পুলিশ স্কুলের মধ্যে লাগানো সিসিটিভি ক্ষতিয়ে দেখছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *