কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক জেলার শীর্ষ নেতৃত্বের

কৌশিক মুখার্জী: আসানসোল:- আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ৪ জুন সারা দেশের সাথে আসানসোল লোকসভা কেন্দ্রেও ভোট গণনা। তার আগে দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। কাউন্টিং এজেন্টদের নিয়ে সোমবার বৈঠকটি হয় আসানসোল রবীন্দ্রভবনে।এদিনের বৈঠকে দলের কাউন্টিং এজেন্টদের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেস এর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পৌরনগমের মেয়র বিধান উপাধ্যায়, জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং, অভিজিৎ ঘটক সহ আরও অনেকে।

গণনা কেন্দ্রের ভিতর দলীয় এজেন্টদের কার কি ভূমিকা হবে,কোন বিষয়ে সচেতন থাকতে হবে সে সব বিষয়ে ওয়াকিবহাল করা হয় কাউন্টিং এজেন্টদের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *