কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে  তৃণমূল ছাত্র পরিষদের তরফে  আন্দোলন অব্যাহত

কৌশিক মুখার্জী: আসানসোল:-

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গত কুড়ি দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের তরফে চলছে আন্দোলন। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ বিভিন্ন উচ্চ আধিকারিকরা কোর্ট কেসের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন এবং তার হিসাব তারা দিতে পারছেন না। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভায়েস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকরা বিশ্ববিদ্যালয়েও আসছেন না। এরই প্রতিবাদে বিগত কয়েক দিন ধরে এই আন্দোলন হয়ে আসছে।আজ বিশ্ববিদ্যালয়ে ভায়েস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে আসতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বিক্ষোভ চলতে থাকে বেশ কিছু সময় ধরে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভায়েস চ্যান্সেলর এর বক্তব্য এই বিষয়গুলি উচ্চ মহলে জানানো হয়েছে। আন্দোলনকারীরা যদি লিখিত অভিযোগ জানান আমরা এই বিষয়ে কথা বলব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *