কাজের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

কৌশিক মুখার্জী: কুলটি:-

ইসিএল এর সোদপুর এরিয়ার চিনাকুড়ি ১ও ২নম্বর কোলিয়ারিতে স্থানীয়দের বিক্ষোভ।এদিন কয়লাক্ষনি অঞ্চলের আশেপাশে থাকা গ্রামের মানুষরা একত্রিত হয়ে ক্ষনি চত্তোর এলাকায় বিক্ষোভ দেখায়।তাঁদের দাবি ক্ষনি এলাকা সংলগ্ন গ্রাম ভালাডি, চিনাকুড়ি ২নম্বর, পলাশডাঙ্গা সহ আশেপাশের গ্রামের মানুষরা কাজে নিয়োগ করার দাবিতে  বিক্ষোভ দেখায়।

ভজন লায়েক জানান যে  আমরা সকলেই আসে পাশের গ্রামের স্থানীয় বাসিন্দা। কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছিল তার কারণে কাজ বন্ধ ছিল এবং যেহেতু কাজ আবার চালু হয়েছে সে জন্যই আমরা লিখিত আবেদন করেছিলাম যে আমাদের স্থানীয়দের কাজ দেওয়া হোক। আজ এখানে আমরা ২০০ থেকে ২৫০ জন এসে বসেছি ম্যানেজমেন্টের সাথে বারবার কথা বললেও ম্যানেজমেন্ট বলছে যে তোমাদের সাথে বসবো বসবো বসবো বলে আমাদের এড়িয়ে যাচ্ছে। কাজ না দিয়ে যেহেতু আমাদের এখনো পর্যন্ত কাজ দিচ্ছে না তার জন্য আজ এই বিক্ষোভ।

জগাই মাহাতো জানান ম্যানেজমেন্টকে জানিয়ে কোনও লাভ হয়নি। কারন যে সংস্থাকে টেন্ডার দিয়েছে তারা এখন নেই। কাজ এখন বন্ধ আছে কাজ চালু হলে আপনাদের খবর দেওয়া হবে আপনারা আসবেন। আমাদের দাবি যে আমাদের আশেপাশের গ্রামের যে সমস্ত বেকার ছেলেরা আছে তাদেরকেই কাজ দিতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *