রাসমণি ব্যানার্জী (হরিপাল)
এই কাঞ্চু এই কাঞ্চু এলাম তোদের পাড়াতে
তোদের বাড়ি যাবো না আজকে বিকেল বেলাতে।
এই কাঞ্চু আয় না চলে দেখা করে যাবি
আমার জন্য বেগুন আনিস এটা আমার দাবি।
সেদিন ভোরে তোদের বাড়ি এসেছিলাম আমি
স্বপ্ন সেটা ছিল রে দি জানেন অন্তর্যামী।
এই কাঞ্চু তোদের পাড়ায় কবিতা পাঠ করি
আয় চলে আয় শুনতে পেলে দেখতো কেমন পড়ি।
এই কাঞ্চু ঘুগনি মুড়ি আনিস সাথে করে
তোদের পাড়ায় এসেছি আজ টোটো গাড়ি চড়ে।
কাঞ্চু কাঞ্চু ভীষণ ভালো ,এই পাড়ায় বৌ সে
কাঞ্চু আমার আত্মীয় হয় বলে গেলাম তাই যে।।।

