কাঠের মিলে বন দপ্তরের হানা,কাঠচারাই মেশিন সিল

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-

আসানসোলের জামুড়িয়া থানার কুয়ামোড় এলাকায় একটি কাঠের মিলে বনদপ্তর হানা দিয়ে একটি কাঠচারাই মেশিন সিল করেন। তাছাড়াও বেশ কিছু কাঠের গুড়ি বাজেয়াপ্ত করেন বলে সূত্রের খবর। সেই নিয়ে হইচই পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা পৌঁছায়।এই প্রসঙ্গে গৌরান্ডি বিট অফিসার সুমন্ত দাস জানান, মেশিনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, তাই কাঠ চারাই মেশিনটি সিল করে দেওয়া হয়েছে। বহু মূল্যের কাঠ শিশু, শিরীষ, চরড়া, শিমুল গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। কাঠ মিলের মালিক রাজেন ভান্ডারী দাবি করেন, তাঁর কাছে সমস্ত কাগজপত্র রয়েছে।পরে তিনি প্রশাসন কে তা দেখাবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *