কান্দিতে তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল, উপস্থিত বহরমপুরের সংসদ ইউসুফ পাঠান

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের লিচুতলা এলাকায় শুক্রবার সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের উদ্যোগে। মূলত আগামী ২১ তারিখ কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস উদযাপন করা হবে যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য স্তরের বিভিন্ন তৃণমূল নেতৃত্ব। সে প্রস্তুতি সবাইকে সাফল্যমন্ডিত করে তুলার উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার কান্দির লিচুতলা এলাকায় এই প্রস্তুতি সভার আয়োজন করা হলো যেখানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠানসহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *