কান্দিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের মোহনবাগান ময়দানে কান্দি একাদশ বনাম কলকাতা একাদশ দলের একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মূলত যুবসমাজকে মাঠ মুখী করে তুলবার উদ্দেশ্যে ভারতীয় ফুটবল দলের বেশ কয়েকজন ফুটবলারকে এই দুটি দলে রেখে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল কান্দি পৌরসভা, কান্দি থানা এবং কান্দি পঞ্চায়েত সমিতি। এদিনের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়েছিলেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *