কান্দি মহকুমা আদালতে আরেকটি ফার্স্ট ক্লাস জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু করার আর্জি আইনজীবীদের

রক্তিম সিদ্ধান্ত, মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতে একটি মাত্র ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থাকার কারণে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে কান্দি মহকুমা আদালতের আইনজীবীদের। এই আদালতে একটিমাত্র ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থাকার জন্য বিভিন্ন কেশের ডেট দু’বছর থেকে তিন বছর এমনকি ৭ বছর পর্যন্ত ঝুলে থাকছে যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাদী-বিবাদী থেকে শুরু করে আইনজীবীরা। বিভিন্ন খরপোসেরা মামলায় মহিলারা তাদের খরপোস পেতেও দেরি হচ্ছে একটি মাত্র কোর্ট থাকার কারণে, আদালতের আইনজীবীরা বারংবার আরো একটি ফাস্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু করবার জন্য বিভিন্ন দরবারে তাদের আর্জি জানিয়েছেন তবে কাজের কাজ কিছু হয়নি। ওই আদালতের বর্ষিয়ান আইনজীবী অরুন কুমার মিশ্র বলেন এই আদালতে দীর্ঘদিন আগে আরো একটি ফাস্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ছিল কিন্তু অজ্ঞাত কারণে সেই কোর্টটি বন্ধ হয়ে যায়, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এমনকি হাইকোর্টেও এই বিষয় নিয়ে আমরা জানিয়েছি এবং আমাদের বিধায়ক অপূর্ব সরকারের মাধ্যমে বিধানসভায় বিষয়টি উপস্থাপিত করেছি, বর্তমানে হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর কোর্টের পরিকাঠামো তৈরি হলেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং কোর্টের স্টাফ না পাওয়ার জন্য করতে চালু করা যাচ্ছে না, কান্দিতে আরও একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু করার জন্য অরুণ বাবুর পাশাপাশি জোরালো দাবী জানিয়েছেন আবুল বাসার শেখ নামের এক আইনজীবী অন্যদিকে কান্দি বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ নারায়ণ দে কান্দিতে আরো একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অবিলম্বে চালু করবার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিপাত করতে চাইছেন। এখন দেখার বিষয় কত দিনে কান্দি মহকুমা আদালতে আরো একটি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চালু হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *