রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত তেলিপাড়া এলাকার ৫৪ বছর বয়সি বাসিন্দা হরে কৃষ্ণ মন্ডল নামের এক ব্যক্তি গতরাত্রে তার দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ি যাবার পথে কান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডাম্পারের সঙ্গে তার সংঘর্ষ হয় এবং গুরুতরভাবে যখম হন হরেকৃষ্ণ বাবু, তার পায়ের পাতা ভেঙে ঘুরে যায় এবং তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কান্দি মহকুমা হাসপাতালের কর্তব্যরত শৈল চিকিৎসক ডক্টর প্রবীর কুমার সাহা কান্দি মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে হরে কৃষ্ণ বাবুর পায়ের অস্ত্রোপচার শুরু করেন, এবং অত্যন্ত সফলভাবে হরেকৃষ্ণ মন্ডলের পায়ের পাতা আগের মতই জোড়া লাগাতে সক্ষম হন ডক্টর প্রবীর কুমার সাহা। কান্দি মহকুমা হাসপাতালের এই সাফল্যে খুশি আহত হরে কৃষ্ণ মন্ডল এবং তার পরিবার, ডাক্তার প্রবীর কুমার সাহাকে ধন্যবাদ জানাতে ভোলেননি তারা। যখন সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠে এবং অব্যবস্থার অভিযোগ ওঠে, ঠিক তখনই কান্দি মহকুমা হাসপাতালের এই ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছে ওয়াকিবহল মহল।
Posted inউত্তরবঙ্গ আপডেট