কালীপুজোর আগের রাতে অর্থাৎ ভূত চতুর্দশীর দিন ভূতেদের আনন্দ দিতে বিশেষ পুজোর আয়োজন

কৌশিক মুখার্জী: আসানসোল:-

কালীপুজোর আগের রাতে অর্থাৎ ভূত চতুর্দশীর দিন ভূতেদের আনন্দ দিতে বিশেষ পুজোর আয়োজন করা হয় আসানসোলের মহিশিলার পিয়ালবেড়া এলাকায়। অতীতে এই পিয়ালবেড়া এলাকায় একটি শ্মশান ছিল। আর এখানেই সাধনা করেছিলেন বামাক্ষ্যাপার অন্যতম শিষ্য বনমালী ভট্টাচার্য। বর্তমানে বনমালী ভট্টাচার্যের পুত্র বিশ্বনাথ ভট্টাচার্য বনমালী ভট্টাচার্যের প্রতিষ্ঠা করা এই তারা মায়ের মন্দিরের সেবাইত। ভূত চতুর্দশীর দিন এখানে ভূতেদের তিন প্রহর ধরে ভূতেদের ভোগ নিবেদন করা হয় বলে জানা যায় । অন্ন ভোগ থেকে শুরু করে ফল মূল এবং কারণ নিবেদন করা হয় ভূতেদের। বর্তমানে জনঘনবসতিপূর্ণ এলাকা এই মহিশীলা । কিন্তু তাও ভূত চতুর্দশীর দিনে অনুভব করা যায় যে কিছু তো আছেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *