কুনস্তরিয়ার বাসরা কোলিয়ারির সিপিট কয়লা খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:-

চাষযোগ্য জমিতে জল ফেলে বিস্তীর্ণ এলাকাকে জলাভূমিতে পরিণত করে তাদের চাষযোগ্য জমিকে অযোগ্য করার জন্য পশ্চিম বর্ধমানের ইসিএলের কুনস্তরিযার বাসরা কোলিয়ারির সিপিটে কয়লা খনির উৎপাদন দু’ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রেখে বহুবারের মত এবারও বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ প্রায় ১০-১২ বছর ধরে তাদের বিস্তীর্ণ এলাকার চাষযোগ্য জমি ব্যবহার করে ইসিএল। প্রায় ৫০ একর চাষযোগ্য জমিগুলো অযোগ্য হয়ে গিয়েছে বলেই দাবি গ্রামবাসীদের। শুক্রবার কয়লা খনির খনি মুখেই বিক্ষোভ অবরোধ করে কয়লা খনির উৎপাদন বন্ধ করে, খনি কর্মীদের কয়লা খনিতে যেতে বাধা দিয়ে তারা তাদের দাবিতে অনড় থাকেলেন। দীর্ঘক্ষন তারা কয়লা খনির এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ও ঘটনার পরিস্থিতি সামাল দিতে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। যদিও সে আশ্বাসেও গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় থাকেন। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ঘটনাস্থলে আসেন ইসিএলের কুনস্তরিয়া এরিয়ার এজিএম জগন্নাথ ঘোষ। তিনি বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন ও সমস্যার সমাধান সাত দিনের মধ্যেই করা হবে বলে আশ্বাস দিলে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেন। বিক্ষোভকারীরা জানান যে যদি ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হয় তাহলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবেন তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *