কুমারপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলের কুমারপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটে সোমবার দিন বিকেল সাড়ে তিনটা নাগাদ। মৃত যুবকের নাম সুরোজ দাস কুমারপুরের টিলাবানের বাসিন্দা। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়  বিগত কয়েক বছর ধরে কুমারপুর এলাকায় ওভার ব্রিজ এর কাজ চলছে। ওখানে মসলা তৈরি করা একটি ভারী গাড়ির চাকার তলায় সুরোজ দাস নামে এক ব্যক্তি চলে আসে। যার ফলে এই দুর্ঘটনা আর ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা যায়। দুর্ঘটনা কে কেন্দ্র এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *