কুলটিতে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে জেলা সভাপতি সবাইকে মুখ্যমন্ত্রীর দিব্বি দিলেন, কটাক্ষ জিতেন্দ্র তিওয়ারির

কাজল মিত্র: কুলটি:-  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে রাজ্যের সমস্ত জেলা জুড়ে করা হচ্ছে বিজয়া সম্মেলনী। সে মতে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত ব্লক এবং ওয়ার্ডে ওয়ার্ডে চলছে এই কর্মসূচি। গতকাল বিকালে কুলটির নিয়ামতপুর ইস্কো বাইপাস মাঠে হয়েছিল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। এতে মুখ্য রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা পান্ডেবেশরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা চিয়ারম্যান হরেরাম সিং রাজ্য কমিটির নেতা উজ্জ্বল চ্যাটার্জি সহ অনেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে দলকে আরও শক্তিশালী করার বার্তা দেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তার সাথে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী দিব্বি দিয়ে সবাইকে জী জান দিয়ে লড়াই করার বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী দিব্বি দেওয়ার পরই শুরু হয় রাজনৈতিক চর্চা গতকাল রাত্রি ৯:৩০টায় আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন যে  নরেন বাবু  এমন একটা দল করেন যে তার দলের নেতা কর্মীদের প্রতি ভরসা নেই তাই তাদের মাননীয়া মমতা ব্যানার্জির দিব্যি দিয়ে দলকে জেতানোর বার্তা দিচ্ছেন শুধু তাই নয় তিনি জানান পাণ্ডবেশ্বর থেকে নরেন বাবু এত তোলা তুলেছেন যে তাকে কুলটিতে আসার দরকার পড়বে না। আর যারা দল করবে, তারাই তোরা তুলতে পারবে। বাকিদের জন্য তালা দিয়ে দেবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *