কুলটির নিয়ামতপুরে এক জমিতে সরকারি বোর্ড লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, আইনজীবীদের বিক্ষোভের মুখে সরকারি আধিকারীক ও পুলিশ আধিকারীক

কাজল মিত্র: কুলটি:- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর পেট্রোল পাম্পেরে নিকট কুমারডিহা মৌজার দাগ নং ১৭৭ এ ভেস্ট বা সরকারি জমি রয়েছে ৪২শতক / ২৪kattha সে জমিতে বেশ কয়েকবার দুই পক্ষের বিবাদ দেখা গিয়েছে এর আগেও কুলটি BLRO ঘিরে বিক্ষোভ দেখিয়ে ছিলেন নিয়ামতপুর পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা। এলাকাবাসীদের অভিযোগ এই জমি সরকারি জমি কিন্ত আজ দেখা গেলো অন্য চিত্র আসানসোল জেলা আদালতের আইনজীবী মোহাম্মদ ইজায়ুল হক আনসারী সে দাবি করেন এই জমি তার তিন ভাই এবং এক বোনের নামে রয়েছে এটি সরকারি জমি নয়। আইনজীবী ইজায়ুল হক আনসারী আজ দুপুরে যখন কুলটি BLRO সুশান্ত চক্রবর্তী,আসানসোল SDL&RO উৎপল সাহা, ACP DD আসানসোল সুমন যাইসোয়াল, ACP কুলটি শেখ জাভেদ হুসেন আনসারী সহ কুলটি থানা এবং নিয়ামতপুর ফাঁড়ির বিশাল পুলিশ আসে উক্ত জমিতে সরকারি বোর্ড লাগাতে তখন আইনজীবি এজায়ুল হক আনসারী সাথে আসানসোল জেলা আদালতের ২ আরও আইনজীবী পুলিশের আধিকারিক এবং BLRO, SDL&RO কে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে দীর্ঘক্ষনের প্রচেষ্টায় সরকারি বোর্ড লাগাতে সক্ষম পুলিশ ও প্রশাসন। অপরদিকে আইনজীবী এজায়ুল হক আনসারী জানিয়েছেন সম্পূর্ণ জমিটি তাদের জোর করে এই বোর্ড লাগানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *