কুলটির রামনগর গ্রামে সেলের রামনগর কোলিয়ারী নোটিশ ঘিরে ধোঁয়াশা এবং আতঙ্কের পরিবেশে রয়েছে গ্রামবাসীরা

কৌশিক মুখার্জী: কুলটি:-

কুলটি সেল কারখানার অধীন রামনগর কলিয়ারী কর্তৃপক্ষের তরফে কুলটির রামনগর গ্রাম জুড়ে দুটি নোটিসকে ঘিরে জল্পনা সৃষ্টি হয়েছে গ্রামে। যেহেতু এই নোটিশটি না কোলিয়ারি না সেল কারখানার লেটার পেডে না লিখে একটি সাদা কাগজে নোটিস লিখে পুরোপাড়া শুদ্ধ এলাকায় সাটিয়ে দেওয়া হয়েছে এ নিয়ে শুরু হয়েছে জল্পনা। নোটিসে উল্লেখ করা হয়েছে যে এলাকায় একটি প্রজেক্ট তৈরি করা হবে তার জন্য সার্ভে করা হচ্ছে গ্রামের প্রত্যেকটি বাড়িতে। এর ফলে এলাকাবাসীদের অভিযোগ রামনগর কোলিয়ারির কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাইলে তারা স্পষ্ট জানাতে ইচ্ছুক নয়। তবে কিসের নোটিশ কিসের প্রজেক্ট এবং কোনখানে প্রজেক্ট করা হবে সে বিষয়েও কোলিয়ারি কর্তৃপক্ষ কিছু জানাতে চাইছে না ফলে ধোঁয়াশার সাথে সাথে আতঙ্কের পরিবেশে রয়েছে রামনগর কোলিয়ারি সংলগ্ন রামনগর গ্রামের বাসিন্দারা। এ বিষয়ে গ্রামবাসীরা বলছে কলিয়ারী কর্তৃপক্ষ স্পষ্ট কিছু না বলেই বাড়ি বাড়ি সার্ভে চালু করেছে।এই নিয়ে গ্রাম জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *