কাজল মিত্র, কুলটি:- পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত সাকতোড়িয়ায় এক প্রেক্ষাগৃহে আজ বিকেল ৪টায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কুলটি ব্লক ২ এর পক্ষে প্রথম কর্মী সভার আয়োজন করা হলো। যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা inttuc র সভাপতি তথা আসানসোল পৌর নিগমের মেয়র অভিজিৎ ঘটক, রাজ্য তৃণমূল নেতা উজ্জল চ্যাটার্জী । কুলটি টাউন ব্লক ২ inttuc সভাপতি দুলাল চক্রবর্তী, কলটি ব্লক ১ তৃণমূলের সভাপতি বাদল পুইতান্ডি, ব্লক ২এর সভাপতি কাঞ্চন রায়, শ্রমিক নেতা রতন মাসি সহ অনেকে।

Posted inআসানসোল বিধানসভা ভোট
