কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে শুক্রবার সেফ ড্রাইভ সেভ লাইফ অর্থাৎ পথ নিরাপত্তা বিষয় নিয়ে গাড়ির চালকদের সচেতন করা হয়। যেমন গাড়ি চালানোর সময় সিট বেল্টের ব্যবহার করা ট্রাফিক সিগন‍্যাল মেনে চলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো। পাশাপাশি মোটর বাইক চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয়। একই সাথে এদিন গাড়ি চালকদের মধ‍্যে সচেতনতা মূলক প্রচারের উদ্দেশ‍্যে প্রচার পত্র তুলে দেওয়া হয়। গাড়ির চালকদের স্বার্থে এই কর্মসূচি নেওয়া হয় পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানার ডুবুরডিহি চেক পোষ্টে। যেখানে উপস্থিত ছিল কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। এদিনের এই সচেতনতা বার্তার পর পুলিশ প্রশাসনের এই উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারী থেকে গাড়ির চালকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *