কুলটি থানার উদ্যোগে সাইবার সহ সচেতনতা মূলক অভিযান

নিজস্ব সংবাদদাতা: কুলটি:-

আসানসোলের কুলটি থানার ও শাকতোড়িয়া ফাঁড়ির উদ্যোগে আজ বৃহস্পতিবার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত শাকতোড়িয়া এস ডি গার্লস হাইস্কুলে পুলিশের সাইবার সহ সচেতনতা মূলক অভিযান করা হয়।এদিন মহিলা সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে এস ডি গার্লস হাইস্কুল পরিদর্শন করেন ও ছাত্রীদের সঙ্গে কথা বলেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত। নিরাপত্তা, সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন, কোনরকম অসুবিধে হচ্ছে কিনা জানার চেষ্টা করেন,ছাত্রীরা কোনরকম অসুবিধার সম্মুখীন হলে বাড়ির অভিভাবক বা থানায় জানানোর জন্য অনুরোধ করেন যাতে পুলিশ দ্রুত তার সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রীরা এবং সাধারণ মহিলারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কুলটি থানা থেকে নিরাপত্তার দিক থেকে যাতে কোনরকম ত্রুটি না থাকে সেইদিকে বিশেষ লক্ষ্য রাখার ব্যবস্থা করেন কুলটি থানা। পুলিশ আধিকারিকরা সকলের কাছে অনুরোধ করেন যে কোন রকম সমস্যা হলে থানার সাথে যোগাযোগ করার জন্য। সাধারণ মানুষের পাশে কুলটি থানার পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ নজর রাখা হবে বলে জানান পুলিশ আধিকারিকরা।এদিনের পরিদর্শনে কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন কুলটি থানা সহ শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ আধিকারীকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *