কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার গেটের সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস (ইস্কো )কারখানার গেটের সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ।শুক্রবার আসানসোল পৌরনিগমের ৬২নম্বর ওয়ার্ডের কুলটি ইন্দ্রা গান্ধী কলোনীর বাসিন্দারা।এদিন মহিলা পুরুষ একত্রিত হয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায়।বিক্ষোভ কারীদের দাবি এলাকায় প্রায় ১০দিন থেকে জলের সমস্যা রয়েছে।তাই জলের দাবিতে তাঁরা গেটের সামনে বিক্ষোভ দেখায়।যদিও এই বিষয়ে তাঁরা কারাখানা কতৃপক্ষর সাথে বিষয়টি সমাধানের জন্য কথা বলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *