তন্ময় মাহারা: মালদা:- কৃষকদের সুবিধার্থে এই প্রথম মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে চালু হলো কৃষি সমবায় ব্যাংক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শুক্রবার দুপুরে এই কৃষি সমবায় ব্যাংকের উদ্বোধন করা হয়। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাবলার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেহেরাপুর এলাকায় এই কৃষি সমবায় ব্যাংকটি চালু হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগারওয়ালা সহ সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রশাসনের কর্তারা। আগামী দিনে কৃষকেরা এই কৃষি সমবায় ব্যাংকের মাধ্যমে বিপুল সুবিধা পাবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।
Posted inউত্তরবঙ্গ আপডেট