কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য ঘোষিত গুরুত্বপূর্ণ রেল সুবিধাসমূহ নিয়ে রেলমন্ত্রী আলোচনা করলেন

প্রেস ইনফরমেশন ব্যুরো

ভারত সরকার

**************

কলকাতা, ২ ফেব্রুয়ারি, ২০২৬

রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও পূর্বাঞ্চলের জন্য রেল পরিকাঠামোর বড় সম্প্রসারণের কথা ঘোষণা করেছেন। সংসদে কেন্দ্রীয় বাজেট পেশের একদিন পর এই ঘোষণা করা হল।

সংযোগ ও অর্থনৈতিক সংহতির ক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তুলে ধরে মন্ত্রী জানান যে, পশ্চিমবঙ্গের প্রথম বুলেট ট্রেন করিডর তৈরি হবে অদূরে। এই করিডর বারাণসীকে পাটনার মাধ্যমে শিলিগুড়ির সঙ্গে যুক্ত করবে। ভবিষ্যতে এটি গুয়াহাটি পর্যন্ত বাড়ানো হবে। তিনি আরও জানান যে, ডানকুনি থেকে গুজরাট পর্যন্ত একটি পৃথক মালবাহী করিডর নির্মিত হবে। রাজ্যের জন্য বহু নতুন ট্রেন পরিষেবা চালু হবে। চলতি বাজেটে পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের জন্য ₹১৪,২০৫ কোটি বরাদ্দ করা হয়েছে।

শ্রী বৈষ্ণব বলেন, রাজ্যের শহর ও শহরতলিকেন্দ্রিক রেলব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। গত ১১ বছরে কলকাতা মেট্রো ৪৫ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। এতে মহানগর অঞ্চলের যাতায়াত অনেক সহজ হয়েছে। তিনি জানান, পশ্চিমবঙ্গের জন্য ১৭টি বড় রেল প্রকল্প পরিকল্পনা ও অনুমোদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। 

পশ্চিমবঙ্গের বাইরে পূর্ব ও উত্তর–পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্যও বাজেটে একাধিক রেল প্রকল্পর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রাজ্যগুলির মধ্যে উন্নত সংযোগ, দ্রুতগামী ট্রেন এবং উন্নত মাল পরিবহন ব্যবস্থা অন্যতম। পাশাপাশি, বন ও পরিবেশ সুরক্ষার জন্য দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, এই বরাদ্দ উত্তর–পূর্ব ভারতকে জাতীয় অর্থনীতির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করবে এবং দেশের অগ্রগতিতে পূর্ব ভারতকে আরও বড় ভূমিকা পালনের সুযোগ করে দেবে।

*****************

SSS/RS/2.2.26

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *