কেলেজোড়া উচ্চ বিদ্যালয়ে একটি নতুন মধ্যাহ্নভোজের শেড এর কাজের উদ্বোধন

কাজল মিত্র: বারাবনি:- শুক্রবার দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলেজোড়া উচ্চ বিদ্যালয়ে একটি নতুন মধ্যাহ্নভোজের শেড এর কাজের  উদ্বোধন করা হয়। একই সাথে বিদ্যালয়ের জন্য ১০০টি বেঞ্চ প্রদান করা হয়।এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ ,ও বারাবনি ব্লক আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য্য, সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন অসিত সিংহ জানান, দোমহানি গ্রাম পঞ্চায়েতের কেলেজোড়া স্কুলের মিড ডে মিলে ছোটদের মধ্যাহ্নভোজনের সেড টি একেবারেই ভগ্নপ্রায় হয়ে গেছে। যার জন্য বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায়  ইসিএল (N C R AP) তহবিল থেকে প্রায়  19 লক্ষ 95 হাজার টাকা ব্যয় করে একটি বিল্ডিং নির্মাণ এর কাজ সহ ১০০ টি বেঞ্চ প্রদান করা হবে।যা খুব শীগ্রই সম্পন্ন হবে। তবে  ঠিকাদার গোপীনাথ ব্যানার্জি এই মধ্যাহ্ন ভোজের শেড নির্মাণ করবেন। তিনি জানিয়েছেন যে তিনি নিজেও এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তাই এর সাথে তাঁর একটি আবেগগত সম্পর্ক রয়েছে। তিনি বলেন যে এখানে কেবল মধ্যাহ্নভোজের শেডই তৈরি করা হচ্ছে না, বরং বিদ্যালয়ের জন্য ১০০টি বেঞ্চও তৈরি করা হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *