কে কার থেকে বড় হিন্দু,  বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর

কৌশিক মুখার্জী: আসানসোল:- এই বাংলায় নতুন করে কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে।এই ভাষাতেই বিজেপি ও তৃণমূলকে  কটাক্ষ ছুড়ে দিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার আসানসোলে নিজস্ব কাজে এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী,সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল এবং বিজেপিকে একই সুরে কটাক্ষ করতে দেখা গেল তাকে। অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ ও দিঘাতে জগন্নাথ মন্দিরের  উদ্বোধনের প্রসঙ্গ তুলে ধরে এই মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন রাজ্যে ধর্মের নামে রাজনীতি হচ্ছে।

এদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন, এখন বিজেপি ও তৃণমূলের মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত বড় ধর্মীয় ইভেন্ট করতে পারে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির উদ্বোধন করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের পুজোর রাজনীতি করছেন।

তিনি আরও বলেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জনগণকে প্রভাবিত করার একটি চাল মাত্র।একইভাবে আগে এনআরসি, সিএএ, রামমন্দির ইস্যু নিয়ে হইচই করা হয়েছিল। তারপর ভোট গেল, সব চুপচাপ। এখন আবার একই নাটক চলছে।

তিনি আরও বলেন, কংগ্রেস সরকারের সময় রাজ্যে শিল্পায়ন হয়েছিলো। বিধান চন্দ্র রায়ের হাত ধরে যে পথচলা শুরু হয়েছিল, তা আজ থমকে গেছে।আজ ব্যবসা-বাণিজ্য শুধু পেপারের মধ্যেই সীমাবদ্ধ। মুখ্যমন্ত্রীর বেঙ্গল বিজনেস সম্মেলন থেকে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসার দাবি করা হলেও, তার বাস্তব প্রতিফলন হয় না। দুর্নীতি, পুলিশের সমর্থন,  সাম্প্রদায়িক রাজনীতির বাইরে কিছুই নেই তৃণমূল কংগ্রেসের হাতে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *