কৈশোরের স্মৃতি

শিবানী চক্রবর্তী (শ্রীরামপুর)

সেই আগের দিনগুলি দুরন্ত কৈশোর বেলায়
মুখ ভরা হাসি কাটতো আনন্দ মাখা খেলাধুলায়।
বন্ধুবান্ধব ভাইবোন মিলে খুনসুটি দুষ্টুমি ভরা
কাটাছেঁড়া বকাঝকা জীবনটা ছিল যেন নির্ঝরা।
বুক করে দুরু দুরু পড়াশোনা, স্কুল ছিল মাইল খানেক দূর,
ড্রেস ছিল একটাই, খালি পায়ে, টিফিনে মুড়ি আলু সেদ্ধ খুশিতে ভরপুর।
কেরোসিনের ল্যাম্পে সারারাত উৎসাহ ছিল পড়ার,
রেজাল্টে ছিল ১০০য় ১০০ নির্ভুল নাম্বার।
শুরু থেকে এগিয়ে যাওয়া চলেছে আজও জীবনের সংগ্রাম,
কর্মযুদ্ধ জয়ের অভিযানে আশার আলোর সন্ধান।
শীতের পোশাক ছিল একটাই চাদর আর মামলার,
হয়তো পৃথিবীর রং বদলেছে বাঁধছে নূতন সুরুতান কিছু নেই বলার।
তবু ছিল সেই আমাদের স্মৃতিময় মৌন মুখর উজ্জ্বল খুশির দিন,
বেড়ে গেছে এই জগতের, ডালপালা ছড়িয়ে ছিটিয়ে , চাহিদার সীমাহীন।
হারিয়ে যাওয়া সুখের দিন উদিত হলে মনে উথাল পাথাল, দিন মনে হয় রাত,
এখানে নেই কোন ভালোবাসা গভীরে তলিয়ে গেছে,
নেই কোন আলো মনে হয়, যেন ধুধু প্রান্তর।
আবার নতুন করে হোক রবির উদয়, হোক নতুন প্রভাত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *