কোনভাবেই সরকারি জমি দখল নয় আর এমনই বার্তা দিয়ে নিয়ামতপুরে লিথুরিয়া রোডে অভিযান পৌরনিগমের প্রতিনিধিদের

কৌশিক মুখার্জী: কুলটি:- কোনভাবেই সরকারি জমি দখল নয় আর এমনই বার্তা দিয়ে কুলটির নিয়ামতপুরে লিথুরিয়া রোডে এবার অভিযান চালালো পৌরনিগমের প্রতিনিধিরা। পৌরনিগমের লিগাল সেলের অ্যাডভাইজার রবিউল ইসলামের নেতৃত্বে স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় লিথুরিয়া রোডে জবর দখল কারী দোকান ও হকারদের কার্যত হুশিয়ারিতে এই অভিযান চালানো হয়।

রবিউল ইসলাম বলেন আমরা কাউকেই ওঠাচ্ছি না কিন্তু সরকারি জমি দখল করে সেখানে কিছু নির্মাণ করা চলবে না হকার যারা রয়েছেন তারা জিনিসপত্র বিক্রি করুন রাস্তার ধারে এসে। কিন্তু তারা বিক্রি হয়ে গেলে সেই দোকান গুটিয়ে নিয়ে চলে যান  সরকারি জমিতে জবর দখল করে কিছু নির্মাণ করলে তাদের উঠিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে। তবে রাস্তার পাশে ড্রেন টু ড্রেন যেনো দখল দারি না হয়। এছাড়া এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের অধিকারিকেরা কুলটি বোরো কার্যালয়ের চেয়ারম্যন সহ পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *