সুদীপা চ্যাটার্জী (কৃষ্ণনগর)

পথটা যদি বন্ধও থাকে
নতুন রাস্তা খুঁজে নাও।
হেরে গেলেও কাঁদবে না তুমি
নিজের ভরসা বুঝে নাও।
ছোটো ছোটো পদক্ষেপে
বড়ো স্বপ্ন ধরা যায়।
ইচ্ছেটা যদি থাকে জেগে
সবকিছুই সহজ হয়।
ভয় পেও না, থেমো না তুমি
হৃদয় জুড়ে রাখো দিন।
মনকে বোলো প্রতিদিন
কোনো কিছুই নয় গো কঠিন।