ক্যার্ডিয়ার ওপেন হার্ট সার্জারি ক্যাথ ল্যাবের উদ্বোধন জে আই এস হাসপাতালে

বাইজিদ মন্ডল, দক্ষিন চব্বিশ পরগনা:- আর কলকাতা অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা সেবা নয়,এবার দক্ষিন চব্বিশ পরগনা জেলার প্রান্তিক এলাকার সাধারণ মানুষের সুবিধার্তে এবার ফলতা সহরারহাট বেনেপারায় দি সহরারহাট জে আই এস হাসপাতাল ক্যার্ডিয়ার ওপেন হার্ট সার্জারি ক্যাথ ল্যাবের শুভ উদ্বোধন হয়। এদিন এই জে আই এস হসপিটাল এর কর্ণধার হাজী জাহির ইসলাম শেখ এর মাতা ফিতে কেটে তারই হাত ধরে এই হাসপাতালের শুভ উদ্বোধন হয়। এই উপস্তিত ছিলেন ডাঃ সাগর মুখার্জি অর্থাপেডিক্স,সুপার স্পেশালিটি চিকিৎসা ডা: সেঙ্কেত সমাদ্দার, ডা: অসিত কুমার ডাল,ডা: জয়ন্ত কুমার দাস,ডাঃ সালাউদ্দিন, ডা: নিলুফা খাতুন,জেনারেল ফিজিশিয়ান,বিশিষ্ট ব্যক্তি জয়দীপ দাশগুপ্ত,হবু ডা: জারিন তৃতীয় বর্ষ,তহিদুল ইসলাম শেখ, ডা: নাসির খান, ডা: মেহদী হাসান, ডা: আয়েশা খাতুন,মুফতি আ: সামাদ সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ প্রমুখ। এই হাসপাতালের কর্ণধার হাজী জাহির ইসলাম শেখ তিনি জানান,দেখতে দেখতে আজ দি সহরারহাট জে আই এস হসপিটাল ৩২ বৎসরে পদার্পণ করল। আপনাদের সকলের আশীর্বাদ মাথায় রেখে প্রতিষ্ঠান বহু দূরে এগিয়ে যাওয়ার আশা রাখে। এলাকার সাধারণ মানুষের সুবিধার্তে ও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এক হসপিটালের মধ্যে নানান পরিষেবা ক্রমে ক্রমে উন্নতির পথে। আজ ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ রবিবার দুপুর ২ ঘটিকায় “দি সহরারহাট জেআই এস হসপিটাল” ক্যাথ ল্যাব পরিষেবার শুভ উদ্বোধন করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *