ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: কুলটি:- ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাল মৃতের পরিবার সহ এলাকার শতাধিক মানুষ। শুক্রবার পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে নেতুড়িয়া থানার ডিসেরগড় নেতাজি সুভাষ সেতু অবরোধ করে মৃতদেহ রাস্তায় রেখে ক্ষতিপূরনের দাবিতে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। তাদের দাবি অবিলম্বে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার সংযোগস্থল ডিসেরগড় নেতাজি সুভাষ সেতু অবরোধ হওয়ার জন্য দুপাশেই প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন  কুলটি থানা এবং নিতুড়িয়া থানার পুলিশ। এদিন সকাল সাড়ে দশটায় রাস্তা অবরোধ করে মৃতের পরিবারসহ এলাকা বাসী বিক্ষোভ দেখাতে থাকে। 

উল্লেখ্য, বুধবার দুপুরে নেতুরিয়া থানার ডিসেরগড় নেতাজি সুভাষ সেতুর অদূরে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর ট্রাকে ধাক্কায় মৃত্যু হয় কুলটি থানার ডিসেরগড় গ্রামের বাসিন্দা জীবন বাউরির। ওই ঘটনায় আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, দুর্ঘটনায় মৃত জীবন বাউরী তার দুস্থ পরিবারের একমাত্র রোজগার করত। বাড়ির একমাত্র কর্মকর্তার মৃত্যুতে ভেঙ্গে পড়েছে গোটা পরিবার।  তাই  মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এ দাবিতেই পথ অবরোধ বলে বিক্ষোভকারীরা জানায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *