গণনার আগেরদিন সীমান্ত এলাকায় তল্লাশি পুলিশের

কৌশিক মুখার্জী: কুলটি:- আগামীকাল অর্থাৎ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল আর এই ফলাফল ঘিরে যাতে বহিরাগত কোন দুষ্কৃতি এসে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই কারণে ভিনরাজ্য থেকে আসা চারচাকা ও মোটর বাইক থামিয়ে বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুর্ডি চেকপোষ্টের নাকা পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে প্রত্যেকটি গাড়িতে।একই সাথে গাড়ির চালক বা যাত্রীদের গন্তব্যের বিবরণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনওভাবে যাতে নির্বাচনের ফল ঘোষনার দিন অশান্তি না ছড়ায় সেই কারণেই এই উদ্যোগ।কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে এই নাকা তল্লাশি অভিযান বাংলা ঝারখন্ড সীমান্তের ডুবুরডি চেকপোষ্টে।বলতে গেলে নির্বাচন পাক্রিয়া সুষ্ঠ ও শান্তিতে সম্পন্ন করার লক্ষে প্রশাসন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *