গবাদিপশু পালনের ক্ষেত্রে ফার্ম তৈরির জন্য এগিয়ে এলো রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর

তন্ময় মাহারা: মালদা:- খামার চাষিদের গবাদিপশু পালনের ক্ষেত্রে ফার্ম তৈরি করার জন্য এগিয়ে এলো রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর । এজন্য প্রাণিসম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে কমপক্ষে পঞ্চাশ শতাংশ ভরতুকি হিসাবে মুরগি সহ বিভিন্ন ধরনের গবাদি পশুর খামার তৈরি করার সহযোগিতা করা হবে। শুক্রবার এবিষয়ে মালদা টাউন হলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এন্টারসিফ ডেভলপমেন্ট প্রোগ্রাম (উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী) গ্রহণ করা হলো। সেই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন প্রাণিসম্পদ দপ্তর সহ জেলা প্রশাসনের কর্তারা। এই কর্মসূচির মাধ্যমেই রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের যে সরাসরি সুবিধাগুলো তৈরি করা হয়েছে তাও খামার চাষীদের জানিয়ে দেওয়া হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *