রাকেশ লাহা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :-
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ই সি এল কর্মীর। ঘটনাটি ঘটে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত কুনুস্তোরিয়া কাঁটা মোড় সংলগ্ন এলাকায় রাত্রি আনুমানিক ১২ টা ১৫ নাগাদ।
মৃত ব্যক্তির নাম সুকুমার বন্দ্যোপাধ্যায়, বয়স আনুমানিক ৫৬ বছর। মৃত ব্যক্তি কুনুস্তোরিয়া কোলিয়ারির একজন ইসিএল কর্মী ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও শ্রমিক সংগঠনে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সুকুমার রানীগঞ্জের রাজবাড়ী থেকে কাজের উদ্দেশ্যে কুনুস্তুরিয়া কোলিয়ারি আসছিলেন রাত্রিতে।
ঘড়ির কাঁটা যখন ১২টা ১৫ থেকে ১২ টা ২০ -র ঘরে ঠিক সেই সময় সুকুমার কুনুস্তোরিয়া কাঁটা মোড় সংলগ্ন এলাকায় পৌঁছায় এবং সেখানেই সে সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। পরে দেহটি ঘটনাস্থল থেকে স্থানীয়রা এবং পুলিশ উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময়ই তার মৃত্যু হয়।
শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবার কয়লা খাদান শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পরিবারটির যাবতীয় পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য এজেন্টের সাথে বৈঠক চলছে।
