গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশীলা গ্রাম ও ডাং মহিশীলা এলাকায়। স্থানীয় লোকজনেরা গরু বোঝাই একটি গাড়িকে ধরে ফেলে এবং তাতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। মারধোরর করা হয় গাড়িতে থাকা দু'জনকে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে যায়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। গাড়ি থেকে উদ্ধার করা হয় বেশ কিছু গরু ও বাছুর। গাড়ির চালক সহ দুজনকে পুলিশ আটক করে। এই ঘটনায় গোটা এলাকার বাসিন্দারা বেজায় ক্ষুব্ধ। তাদের অভিযোগ গত কয়েকদিন ধরেই এলাকার মাঠ ও বাড়ি থেকে গরু চুরি হচ্ছে। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন এইরকমই একটি গাড়ি ধরা পড়লে বিক্ষুব্ধ জনতা তাতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের দাবি - পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত করুক এবং এলাকা থেকে গরু চুরি হওয়া বন্ধ করতে পদক্ষেপ নিক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *