গরু চুরি করে পালাতে গিয়ে আটক চারচাকা পিকাপ ভ্যান, উদ্ধার একটি গরু

কৌশিক মুখার্জী: সালানপুর:- আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায় দিন গরু চুরির ঘটনা সামনে আসে।তবে গরু চোরদের কেউ ধরতে পাচ্ছিলো না।তবে গতকাল রাত্রে সালানপুর থানার অন্তর্গত বৃন্দাবনী এলাকায় গরু চুরি করতে একটি চারচাকা পিকাপ ভ্যান নিয়ে আসে চোরেরা এবং গরু চুরি করার সময় এলাকার মানুষের নজরে পড়ে তারা আসে পাশের গ্রামে খবর দেয় যদিও গাড়িতে করে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গাড়িটি এলাকার মানুষ ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারেনা গাড়িতে এলাকার মানুষ আটকানোর জন্য ইট পাথর ছুড়ে গাড়ি ভাঙচুর চালায়।খবর দেয় সালানপুর থানার পুলিশকে যদিও গাড়িটি আটকাতে পারেনি তবে অবশেষে গাড়িটি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আটক করে।তবে গ্রামবাসীদের দাবি অবিলম্বে গাড়ির মালিক সহ গরু চোর দের গ্রেফতার করতে হবে।অভিযোগ প্রায় সব এলাকা থেকে বহু গরুচুরির ঘটনা ঘটেছে।যদিও গতকাল চুরি যাওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ আটক করেছে চারচাকা পিকাপ ভ্যান গাড়িটি।তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *