গাজন উপলক্ষে রুদ্র দেবের মন্দিরে চিরাচরিত প্রথা মেনে মানুষের মাথার খুলি নাচানো হল

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার অত্যন্ত ঐতিহ্য প্রাচীন শিব মন্দির কান্দির রূপপুরের রুদ্রদেব মন্দির, এই মন্দিরে প্রতিবছরই গাজন উৎসবে বিশেষ পূজা পাঠ করা হয় এবং নানান প্রাচীন রীতি রেওয়াজ পালন করা হয়। গাজন উৎসবের দিন ভোরবেলা থেকে শুরু করে গাজন সন্ন্যাসীরা মন্দির প্রাঙ্গনে সং সেজে নাচ করেন পাশাপাশি একাধিক কলা কৌশল দেখান তারা, অন্যদিকে গাজন সন্ন্যাসীরা প্রতি বছরই মানুষের মাথার খুলি নিয়ে বিশেষ নৃত্য প্রদর্শন করে থাকেন। প্রতিবছরই একটি করে নতুন মানুষের মাথার খুলি নিয়ে আসা হয় যাকে স্থানীয় ভাষায় কাঁচা মরার মাথা বলা হয়, পরবর্তীকালে দেবাদিদে মহাদেব অর্থাৎ রুদ্রদেবকে রূপপুরের রুদ্রদেব মন্দির থেকে পালকিতে করে আজকের দিনে হোম যজ্ঞ করার জন্য কানাময়ুরাক্ষী নদীর তীরে অবস্থিত কান্দির হোমতলায় নিয়ে যাওয়া হয়, সেখানে একরাত্রি রুদ্রদেব থাকেন, দেবাদিদেব মহাদেবের সেখানে বিশেষ পূজা-পাঠ বলিদান এবং দাদুরঘাটা করা হয় এবং পরের দিন আবারো পালকিতে করে শহরের মধ্যে দিয়ে নিজের বাড়ি অর্থাৎ রূপপুরের রুদ্র দেব মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয় দেবাদিদেব মহাদেবের বিগ্রহকে। প্রাচীন এই রীতি আজ শহর কান্দির এক আভেব এবং ঐতিহ্য রূপান্তরিত হয়েছে পাশাপাশি মানুষের মাথার খুলি নাচানো দেখবার জন্য আজ সকালে মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন অগণিত সাধারণ মানুষ। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *